1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাকৃবি প্রশাসনের বিশেষ বাস সার্ভিস চালু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ সেপ্টেম্বর ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিতব্য পরীক্ষায় শিক্ষার্থীদের সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করতে সকাল ৮টা ১৫ মিনিটে জব্বারের মোড় থেকে দুটি বাস (বিশেষ সার্ভিস) টাউন হলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া পরীক্ষা শেষে দুপুর ১২টা ২০ মিনিটে টাউন হল থেকে বাসগুলো ক্যাম্পাসের উদ্দেশ্যে ফিরে আসবে।

এ বিষয়ে পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ বলেন, উপাচার্য স্যারের নির্দেশে বাসের ব্যবস্থা করা হয়েছে। বাসগুলো শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেবে আবার কেন্দ্র থেকে ক্যাম্পাসে নিয়েও আসবে। বিশ্ববিদ্যালয়ে চলমান অচলাবস্থার জন্য প্রথমে বাস না দেয়ার কথা থাকলেও পরবর্তীতে উপাচার্যের নির্দেশে বাসের ব্যবস্থা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি