1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

বাস-মাইক্রোবাস কর্মীদের মারামারি, শাহ আমানত সেতুতে দীর্ঘ যানজট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাতে হয়েছে হাজার হাজার যাত্রীকে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে কয়েকটি মাইক্রোবাসের চাকল-হেলপারদের মারামারির ঘটনা ঘটে। এরপর হানিফ পরিবহনের শ্রমিকেরা সড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, সকাল ৬টার দিকে চালক-হেলপারদের মারামারির ঘটনা ঘটে। পরে সাতটার দিকে হানিফ পরিবহনের একটি বাস সড়কের মাঝখানে দাঁড় করিয়ে রাখা হয়। এতে পুরো এলাকায় দেড় ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।

ভোগান্তিতে পড়া যাত্রী মো. শাহেদুল হক বলেন, ‘হানিফ পরিবহনের একটি বাস সড়কের উপর দাঁড় করিয়ে রাখা হয়েছে। ওই বাসের কারণে দুই মিনিটের পথ পাড়ি দিতে দেড় ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়েছে। নতুন ব্রিজ এলাকায় প্রায় সময় যানজট লেগে থাকে। আমরা এই অবস্থার উন্নতি চাই।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. লিয়াকত আলী খান বলেন, ভোরে কক্সবাজারগামী কয়েকটি মাইক্রোবাসের চালক-হেলপারদের সঙ্গে হানিফ পরিবহনের কর্মীদের মারামারির ঘটনা ঘটে। পরে মাইক্রোবাসের চালক-হেলপাররা পালিয়ে যায়। এই ঘটনায় হানিফ পরিবহনের কর্মীরা সড়ক অবরোধ করে। এতে যানজটের সৃষ্টি হয়। এখন যানজট নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি