1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

রিয়ালকে ৪০০ গোল দিলো বার্সেলোনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

রিয়ালকে ৪০০ গোল দিলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো ম্যাচে বার্সেলোনার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে বাড়ি ফিরেছে স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে রিয়াল। অন্যদিকে পাঁচ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে নেমে গেছে বর্তমান রানার্সআপ বার্সেলোনা।

তবে শনিবার রাতের ম্যাচটিতে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছে বার্সা। ম্যাচের ৫ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলের জবাবে ৮ মিনিটেই সমতা ফেরান বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড আনসু ফাতি। তার এই গোলটি ছিল রিয়ালের বিপক্ষে বার্সেলোনার ৪০০তম গোল।

অর্থাৎ এখনও পর্যন্ত সবধরনের প্রতিযোগিতামূলক ম্যাচ মিলিয়ে রিয়ালের বিপক্ষে বার্সেলোনার মোট গোলসংখ্যা ঠিক ৪০০টি। এল ক্ল্যাসিকো ম্যাচটিতে ফাতির পর আর কেউ গোল করতে পারেনি বলে আর বাড়েনি বার্সার গোলসংখ্যা। ফলে রিয়ালের বিপক্ষে ২৪৫ ম্যাচ শেষে তাদের গোল ৪০০তেই থেমেছে।

জমজমাট এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার আগেই ৪০০ গোলের চূড়ায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। তবে খুব বেশি এগিয়ে নয় তারা। শনিবারের ম্যাচে তিনবার লক্ষ্যভেদ করার পর বার্সেলোনার জালে এখনও পর্যন্ত প্রতিযোগিতামূলক ম্যাচে ৪০৮ গোল হয়েছে গত শতাব্দীর সেরা ক্লাবটির।

গোলসংখ্যা যেমন কাছাকাছি, তেমনি দুই দলের মুখোমুখি লড়াইটাও রয়েছে জমজমাট অবস্থায়। রিয়াল-বার্সার মধ্যকার ২৪৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে কেউ কারও চেয়ে পরিষ্কার ব্যবধানে এগিয়ে নয়। ড্র হয়েছে ৫২টি ম্যাচ এবং রিয়ালের জয় ৯৭টিতে। বাকি ৯৬ ম্যাচ জিতেছে বার্সেলোনা।

নতুন মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে জিতে বার্সার চেয়ে এগিয়ে গেছে রিয়াল। চির প্রতিদ্বন্দ্বীদের মাঠে রিয়ালের এটি ২৮তম জয়। তবে ন্যু ক্যাম্পে এল ক্ল্যাসিকোর সার্বিক পরিসংখ্যানে আবার অনেক এগিয়ে বার্সেলোনা। যেখানে দেখা যাচ্ছে, ১১৮ ম্যাচে বার্সার জয় ৬৩টিতে এবং ড্র হয়েছে বাকি ২৭ ম্যাচ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি