1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

ডাকসুর ফল নিয়ে মির্জা আব্বাস
আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে নিয়েছে শিবির

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের জয়ের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, তলেতলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে নিয়েছে শিবির।

আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘ডাকসু নির্বাচনে বিএনপি হেরেছে আপনারা বলতে পারেন। আমি কিন্তু বলতে পারছি না। জামায়াতের এত ভোট কোত্থেকে এল, হিসাব মেলে না। গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। বিভিন্ন দল যখন আমরা একসঙ্গে বসি, বলা হয় খেয়াল রাখতে হবে আওয়ামী লীগককে ঠেকাতে হবে। তারা আবার এলে কচুকাটা কাটবে। কিন্তু তলেতলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে নিয়েছে শিবির। বিএনপির বিরুদ্ধে দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে।’

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জানমালের নিরাপত্তায় বিএনপি নিরাপদ দল হিসেবে উল্লেখ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘৫ আগস্টের পরে বিএনপির লোকজন অত্যাচার করতেছে ইত্যাদি, ইত্যাদি। তা কিন্তু সঠিক নয়। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের লোকজন মিশে যেমন করছে, তেমনি আওয়ামী লীগ ও জামায়াত মিশে অপকর্ম করছে। সব দোষ বিএনপির ওপর আসছে। আর বিএনপির ছেলেরা তারা কিছু বুঝে না। তারা এই লোভ সামাল দিতে পারে নাই হয়তো। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসীর জায়গা নেই। এখনই যদি নিজেকে সংশোধন করে না নেন ব্যবস্থা নেওয়া হবে।’

ডাকসুর নবনির্বাচিত কমিটিকে উদ্দেশ্যে করে মির্জা আব্বাস বলেন, ‘ডাকসু নির্বাচনে যা হোক, যেভাবেই হোক। আমি স্বাগত জানিয়ে বলতে চাই এই কমিটি যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করে। তাদের জ্যেষ্ঠ নেতারা যারা দেশটাকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে, তাদের যেন ফিরিয়ে আনতে পারে।’

চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান, নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান প্রমুখ।

উল্লেখ্য, গতকাল ডাকসুর নির্বাচনে ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ভিপি, জিএস ও এজিএস পদেও জয়লাভ করে শিবির।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি