1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

মন্দিরের প্রতিমার উপর ৫ দিন ধরে জীবন্ত সাপ!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

মন্দিরের প্রতিমার উপর ৫ দিন ধরে জীবন্ত সাপ!

সাজ্জাদ হোসেন শিমুল, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। আর এই পূজা উপলক্ষে প্রতিটি মন্দিরে তৈরি করা হয় দেব-দেবতার প্রতিমা। এবার মন্দিরে থাকা সেই প্রতিমাকে ঘিরে কুমিল্লার মুরাদনগর উপজেলায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিবেশ।

উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল গ্রামের বরদেশ্বরী কালি মন্দিরের প্রতিমার উপরে ৫ দিন ধরে বসে আছে একটি বিরল প্রজাতির জিবন্ত সাপ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ১৪ ইঞ্চি লম্বা খুবই চিকন ও কালো রংঙ্গের একটি জিবন্ত সাপ প্রতিমার উপরে বসে আছে। প্রতিদিন আশ-পাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন পূজা মন্ডবে জড়ো হচ্ছে সাপটিকে একনজর দেখার জন্য। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছে সেই সাপটির।

প্রতিমার উপরে থাকা সাপটির ব্যাপারে ব্যানহাম ফার্মাসিউটিকেলের চেয়ায়ম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকার বলেন, বরদেশ্বরী সার্বজনীন কালি মন্দিরটি প্রায় ৫’শ বছরের পুরাতন। এখানে প্রতি বছরই পূজা অর্চনা করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এখানে এক সময় সাপের জন্য ‘মনসা’ পূজা করা হত। এই সাপটি হয়তো ‘মা মনসার’ ছায়া রূপে এসে থাকতে পারে।

আয়কর আইনজীবি এড্যাভোকেট হারাধন বিশ্বাস এই সাপের উপস্থিতি সম্পর্কে বলেন, একটি সাধারণ সর্প কোন অবস্থায় টানা ৫ দিন একই স্থানে থাকা অসম্ভব। মানুষের ভিরে ও বাদ্যযন্ত্রের শব্দের মধ্যে অবস্থান এই সাপটি বিশেষ কিছুর ইঙ্গিত করে থাকে। মা দেবী দূর্গা সমাজের অনাচার দূরীকরণে পৃথিবীতে যখন আর্বিভাব করেন তখন তিনি সাপ ও সিংহকে বাহন হিসেবে ব্যবহার করে ছিলেন।

পূজার পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী জিসু বলেন, গত ১৯ অক্টোবর মা দেবীর প্রতিমা পাশ্ববর্তী নবীনগর উপজেলার ভোলাচং থেকে আনা হয়েছে এবং ঐ দিন থেকেই এই সাপটি প্রতিমার উপর ঘুরাঘুরি করতে দেখা যায়। সাপটি এখানেই রয়েছে শান্তভাবে। তবে কিছুক্ষণ পরপর বিভিন্ন প্রতিমার উপর ঘুরাঘুরি করে। এই সাপটিকে তারা শ্রদ্ধার দৃষ্টিতে দেখছেন বলে জানান।

এই বিষয়ে মুরাদনগর উপজেলা প্রাণি সম্পদ অফিসারের ফোন নাম্বাওে যোগাযোগ করে কোন প্রকার মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি