1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, মহাসড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। অন্যদিকে নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ভিক্টোরিয়া রোডের জেলা গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিল নিয়ে জেলার থানাপাড়া এলাকায় অবস্থিত জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে তারা। এরপর ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের নগর জলফৈই বাইপাসে মহাসড়ক অবরোধ করে। এসময় প্রায় ৩০ মিনিট গাড়ি চলাচল বন্ধ ছিল।

তবে জাতীয় পার্টির অফিস তারা ভাঙচুর করেনি জানিয়ে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাগর বলেন, ভিপি নুরকে অন্যায়ভাবে মব সৃষ্টি করে জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করেছে। দেশে এখনও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির মধ্যে বিরাজমান। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি করছি, অতিদ্রুত আসামিদেরকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করা হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি