1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী

গাঁজা নিয়ে কারাগারে প্রবেশকালে কর্মচারী আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত এক সিভিল স্টাফকে গাঁজাসহ আটক করা হয়েছে। পরে কারা কর্তৃপক্ষ তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করেছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে কারাগারের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

সহকারী প্রধান কারারক্ষী মো. আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃত মো. আব্দুস শুকুর (৩৬) মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার খুনিরটক গ্রামের মো. সহিমুদ্দিনে ছেলে। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারের সিভিল স্টাফ (ব্লাকস্মিথ) ছিলেন।

কারারক্ষী মো. আবুল হাশেম জানান, ওই সময় তিনি কারা অভ্যন্তরে প্রবেশের উদ্দেশ্যে প্রধান ফটকে আসেন। তল্লাশির দায়িত্বে থাকা সহকারী প্রধান কারারক্ষী মো. আবুল হাশেম তার দেহ তল্লাশি করেন। এ সময় শুকুরের ডান বগল থেকে ১২০ গ্রাম গাঁজাসদৃশ মাদক উদ্ধার করা হয়। পরে কারা কর্তৃপক্ষ আটককৃতকে মাদকসহ কোতোয়ালি থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি