1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

হত্যা মামলায় জাবির সাবেক শিক্ষক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চাকরিচ্যুত শিক্ষক মাহমুদুর রহমান রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জাবি শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লা থেকে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত রনি কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

ওসি জুয়েল মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভার ব্যাংক টাউন এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। আটক রনিকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

প্রসঙ্গত, মাহমুদুর রহমান রনির বিরুদ্ধে একাধিক ছাত্রীকে অনৈতিকভাবে সম্পর্কের প্রস্তাব দেওয়া, যৌন নিপীড়ন ও প্রভাব খাটিয়ে শিক্ষক নিয়োগে ভূমিকা রাখার অভিযোগ ওঠে। ২০২২ সালে এক শিক্ষিকার সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা হয়। ওই শিক্ষিকা রনির প্রভাবে নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ ওঠে। এমনকি এক শিক্ষার্থীকে জোর করে গর্ভপাত করানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসব অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে চাকরিচ্যুত করে। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি