1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রাইভেটকার উল্টে নিহত ৩
চালক গেল টয়লেটে, গাড়ি নিয়ে ‘পালাচ্ছিল’ ৪ বন্ধু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জের মাওয়ায় ঢাকা থেকে প্রাইভেট কার ভাড়া নিয়ে ঘুরতে গিয়েছিলেন চার যাত্রী। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে চালক প্রাইভেট কার যাত্রীসহ রাস্তায় রেখে টয়লেটে গেলে চালককে রেখেই যাত্রীদের একজন প্রাইভেট কার চালিয়ে ঢাকার দিকে ফিরছিলেন।

এ সময় গাড়িতে বসে ছিলেন আরও তিন যাত্রী। পরে দ্রুতগতি আর চাকা পাংচার হয়ে গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলেই নিহত হন দুইজন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।

নিহতরা হলেন- প্রাইভেট কারের যাত্রী রাইসা আক্তার (২০), আরমান হোসেন (২৫) ও তানজিল (২৫)। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারের আরেক যাত্রী রবিন হোসেন। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী বলেন, হতাহত ব্যক্তিরা প্রাইভেট কারটি ভাড়া নিয়ে ঢাকা থেকে মাওয়ায় ঘুরতে এসেছিলেন। পরে প্রাইভেট কার চালক টয়লেটে গেলে যাত্রীদের একজন প্রাইভেট কারটি চালিয়ে ঢাকায় ফিরছিলেন। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।

গাড়িটি চুরি করে নিয়ে যাত্রীরা পালাচ্ছিলেন কি-না জানতে চাইলে তিনি বলেন, এখনই এ ব্যাপারে বিস্তারিত বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি