1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

শোভাযাত্রায় চিন্ময়ের প্ল্যাকার্ড নিয়ে প্রবেশের চেষ্টা, আটক ৭

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম নগরীতে বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হয়েছে জন্মাষ্টমীর শোভাযাত্রা। নবীন, প্রবীণ, তরুণরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। এসময় শোভাযাত্রায় চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড হাতে প্রবেশের চেষ্টাকালে সাতজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর আন্দরকিল্লা থেকে এ শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রাটি আন্দরকিল্লা থেকে শুরু হয়ে লালদিঘি, কোতোয়ালি, নিউ মার্কেট, রাইফেলস ক্লাব, নন্দনকানন ও চেরাগি মোড় প্রদক্ষিণ করে আন্দরকিল্লার জেএম সেন হলে গিয়ে শেষ হয়।

পুলিশ জানায়, জন্মাষ্টমীর শোভাযাত্রায় কয়েকজন চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড হাতে প্রবেশ করতে চায়। আয়োজকরা বিষয়টি চিহ্নিত করে পুলিশকে জানায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম কালবেলাকে বলেন, জন্মাষ্টমীর শোভাযাত্রায় কয়েকজন চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড হাতে প্রবেশ করতে চায়। আয়োজকরা বিষয়টি চিহ্নিত করে পুলিশকে জানানোর পরে সাতজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত বলা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি