1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

জিরো রিটার্ন আইনত দণ্ডনীয়, এনবিআরের নতুন নির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে শূন্য রিটার্ন দাখিলের প্রচারণাকে ভ্রান্ত ও ধারণাপ্রসূত উল্লেখ করে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে শূন্য রিটার্ন ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় বলে জানিয়েছে রাজস্ব আহরণকারী সংস্থাটি।

রোববার (১০ আগস্ট) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে এনবিআর।

সংস্থাটির নির্দেশনায় বলা হয়েছে, সবকটি ঘর শুণ্য হিসেবে পূর্ণ করে শুণ্য রিটার্ন দাখিল করা যায় বলে প্রচার করা হচ্ছে। এনবিআরের জারি করা বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আয়কর আইন ২০২৩ অনুসারে জিরো রিটার্ন নামের কোনো বিধান নেই। করদাতাকে প্রকৃত আয়-ব্যয় ও সম্পদ ও দায় রিটার্নে উল্লেখ করতে হবে। প্রকৃত করযোগ্য আয় না থাকলে কর দিতে হবে না। আর রিটার্নে মিথ্যা তথ্য দিলে আয়কর আইন অনুসারে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) আইসিএমএবির এক অনুষ্ঠানে যোগ দিয়ে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, আয়কর আইনে ‘জিরো বা শূন্য রিটার্ন’ কনসেপ্ট বা কোনো নিয়ম নেই।

তিনি জিরো রিটার্নকে ‘এক্সট্রেমলি ডেঞ্জারাস’ উল্লেখ করে বলেন, করদাতা রিটার্নে যা কিছু ডিক্লার করেছেন, সেটা তার বক্তব্য। যদি তা মিথ্যা হয়, তাহলে আয়কর আইনে পাঁচ বছরের জেলের বিধান আছে। সহসাই জিরো রিটার্ন বিষয়ে এনবিআর থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানান চেয়ারম্যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি