1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আব্দুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত এবং হতাহতদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে স্বজনপ্রীতির বড় উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ডে এনসিপির পথসভায় বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।

হাসনাত বলেন, আমাদের বাংলাদেশের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে চিনেন উনাকে? উনি ড. ইউনূসের ভাই-ব্রাদার কোটায় আসছে। ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা।

তিনি বলেন, সবসময় বলে এসছি এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখেছেন উনার কোনো কার্যক্রম? উনি যে বেতনটা নেয় এটা হারাম হবে। হাসনাত বলেন, উনি যে গাড়িতে চড়েন সরকারি টাকায়, এটা জনগণের সঙ্গে বেঈমানী।

স্বাস্থ্য উপদেষ্টা কিছু বোঝেন না দাবি করে হাসনাত বলেন, উনি স্বাস্থ্য ব্যবস্থা বোঝেন না, উনি চিকিৎসা বোঝেন না। উনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল। আর উনি ড. মুহাম্মদ ইউনূসের খুব কাছের মানুষ। এটাই উনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কী করিব?

এনসিপির এই নেতা বলেন, স্বাস্থ্য উপদেষ্টা নিজে চিকিৎসা করাতে সিঙ্গাপুর যায়।

স্বাথ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করে হাসনাত বলেন, আমরা কিছু বললে বিড়াল বেজার হয়। উনাকে নিয়ে একবার কথা বলেছিলাম, তারপর থেকে উনি আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি