1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা সামাদ গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস সামাদ আজাদকে গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুস সামাদ মৌলভীবাজার সদর জেলার ৪ নম্বর ওয়ার্ডের মোস্তফাপুর গ্রামের মো. আকিব আলীর ছেলে।

জানা গেছে, ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ আজাদ ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে যান। এ সময় কর্মকর্তারা কাগজপত্র যাচাই-বাছাই করে মামলার তথ্য পান। পরে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে কর্তৃপক্ষ।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াছ হোসাইন মুস্নী বলেন, ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই-বাছাইয়ের পর জানা যায় তার নামে মামলা রয়েছে। পরে মৌলভীবাজার জেলা ডিআইও-১ এবং মৌলভীবাজার সদর থানার ওসিকে বিষয়টি জানালে আসামির নামে ৭টি মামলার তথ্য আসে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজছিল।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, সাত মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৌলভীবাজার থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি