1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা আজ, যোগ দেয়ার আহ্বান নেতাদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

চলতি মাসের প্রথম দিন থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরমধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে পদযাত্রা করবে দলটি।

মঙ্গলবার (১৫ জুলাই) দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান। এরপর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারারসহ একাধিক নেতা এই কর্মসূচি নিয়ে ফেসবুকে পোস্ট দেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, বিপ্লবের সহযোদ্ধারা ধুমকেতুর মতো ছুটে আসুন। আজ বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ।

আরেকটি পোস্টে তিনি লেখেন, গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে এবং জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না‌। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। একইসাথে আমরাই গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই করব। গোপালগঞ্জ কোনও ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি