1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টাকে ‘জাতীয় সংস্কারক’ হিসেবে ঘোষণার ইচ্ছা নেই সরকারের: প্রেস উইং

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। আজ মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হাইকোর্টের একটি রুলে জানতে চাওয়া হয়েছে, কেন অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা উচিত নয়। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার যথাসময়ে রুলের জবাব দেবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

এ ছাড়াও বলা হয়, রিটকারী নিজেই আবেদনটি দায়ের করেছেন, তবে কিসের ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। গতকাল এক রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেন বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

একইসঙ্গে, আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরামসহ জুলাই আন্দোলনে নিহত শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা করা হবে না কেন—তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি