1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

সুপ্রিম কোর্টে রফিক-উল হকের তৃতীয় জানাজা সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

সুপ্রিম কোর্টে রফিক-উল হকের তৃতীয় জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ২টা ১০ মিনিটের কিছু আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে তার তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এতে সুপ্রিম কোর্টের আইনজীবী, ঢাকা দক্ষিণের মেয়রসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। সেখানেই চিরনিদ্রায় শায়িত করা হবে প্রখ্যাত এই আইনজীবীকে।

এর আগে ব্যারিস্টার রফিক-উল হকের আরও দুটি জানাজা হয়। সকাল সাড়ে ১০টায় মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে প্রথম জানাজা হয়। জানাজায় ইমামতি করেন আদ-দ্বীন হাসপাতাল জামে মসজিদের ইমাম হাফেজ সাইদুল ইসলাম। জানাজায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অনেকে অংশ নেন। জানাজা শেষে পল্টনের নিজ বাসায় মরদেহ নেয়া হয়।

কিছু সময় পল্টনের বাসায় মরদেহ রাখার পর তা নেয়া হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। বাদ জোহর সেখানে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেয়া হয় মরহুমের দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে তৃতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৮টায় আদ-দ্বীন হাসপাতালে শেষ নিঃশ্বাস ছাড়েন ব্যারিস্টার রফিক-উল হক। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি