1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

‘চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দ্বায়িত্ব বিদেশী প্রতিষ্ঠানকেই দেয়া হবে’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দ্বায়িত্ব বিদেশী প্রতিষ্ঠানকেই দেয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) সাখাওয়াত হোসেন। তবে, তার আগে আগামী ৬ মাস বা তার কিছু বেশি সময়ের জন্য টার্মিনালটি অস্থায়ীভাবে পরিচালনা করবে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার (২ জুলাই) দুপুরে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠক শেষে এ কথা জানান নৌ পরিবহন উপদেষ্টা।

এ সরকার দেশ বিক্রির জন্য আসেনি জানিয়ে তিনি বলেন, এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে আলোচনা চলছে। চুক্তি হলে দেশের স্বার্থ রক্ষা করেই করা হবে। প্রতিষ্ঠানটি বড় বিনিয়োগ নিয়ে আসবে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা।

উপদেষ্টা জানান, বিদেশী প্রতিষ্ঠানকে পরিচালনার দায়িত্ব দেয়া হলেও কারও চাকরি যাবে না। মংলা বন্দর শুধু গাড়ি আমদানির জন্য ব্যবহারের পরিকল্পনা করছে সরকার। তিন মাসের মধ্যে এ বন্দরে দুটি টার্মিনাল নির্মাণের কাজ শুরু করবে চীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি