1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ

৫ আগস্টের পর কর্মস্থলে অনুপস্থিত : ১৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫

গত বছরের ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ১৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রোববার (২৯ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্ত করা হয়। জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত ১৩টি পৃথক প্রজ্ঞাপন প্রকাশ করে। এতে সই করেছেন সিনিয়র সচিব নাসিমন গনি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা বলেন, ১৩ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এদের সবাই দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি