1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সাবেক এমপি শাহরিয়ার আলমের ব্যক্তিগত সহকারী হাসিনুর ইসলাম সজলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে রাজশাহীর শাহমখদুম থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আজ সোমবার নগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান জানান, গ্রেপ্তার হাসিনুর ইসলাম সজল নগরীর শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকার সাইনুদ্দীন সান্টুর ছেলে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, সজল সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ঘনিষ্ঠ সহচর ছিলেন। প্রথমে ব্যক্তিগত ব্যবসা দেখাশোনা করতেন। পরে ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পান।

নগরীর শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারি বলেন, ‘সজলের বিরুদ্ধে আমার থানায় কোনো মামলা নেই। ৫ আগস্ট পরবর্তী মামলাগুলো বোয়ালিয়া থানার। এগুলোর তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি