1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি বিপ্লব গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার রাত ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার নাসরুল ইসলাম বলেন, ফয়সালের বিরুদ্ধে মুন্সীগঞ্জে মামলা রয়েছে। ঢাকায় তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা দেখা হচ্ছে। তাকে মুন্সীগঞ্জের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে ফয়সাল আওয়ামী লীগের প্রার্থী মৃনাল কান্তি দাসের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে জেতেন। এর আগে তিনি মুন্সীগঞ্জ পৌরসভার দুই বারের মেয়র ছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পৌর মেয়রের পদ ছেড়েছিলেন ফয়সাল। তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। ৪ আগস্ট মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীর গুলিতে ৩ জন নিহত ও গুলিবিদ্ধসহ শতাধিক আহত হন। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক ৩টি হত্যা মামলা ও হত্যার চেষ্টার অভিযোগে একটি মামলা হয়। সব মামলায়ই ফয়সালকে হুকুমের আসামি করা হয়।

এছাড়া মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিয়াজুল ফরাজী নিহতের ঘটনায় ফয়সালসহ ৫০০ জনের নামে হত্যা মামলা হয়। মামলার বাদী নিহতের স্ত্রী রুমা বেগম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি