1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ময়মনসিংহের ফুলপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৬

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টায় পৌরসভার কাজিয়াকান্দি এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, ফুলপুর থেকে একটি মাহিন্দ্রা হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথে পৌরসভার কাজিয়াকান্দি এলাকায় পৌঁছলে ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এদিকে সংঘর্ষের পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় সড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফুলপুর থানার ওসি মো. আবদুল হাদী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছেন। আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি