1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ইসরায়েলের আকাশ ইরানের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’: আইআরজিসি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, ‘তাদের শক্তিশালী ফাত্তাহ ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল ভেঙে দেশটির আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে।’

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানি সংবাদ সংস্থাগুলোতে প্রচারিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘এই আক্রমণ প্রকাশ করে আমরা অধিকৃত অঞ্চলের আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি এবং এর বাসিন্দারা ইরানি আক্রমণের বিরুদ্ধে সম্পূর্ণ অরক্ষিত।’

এদিকে ইসরায়েলি মিডিয়া অনুযায়ী, সর্বশেষ হামলা তেল আবিবের উপর বিস্ফোরণ ঘটায় এবং একটি পার্কিং লটে আগুন ধরে যায়। কৌশলগত স্থানে প্রভাব সম্পর্কে তথ্য সেন্সর করার কারণে ইসরায়েলের অন্য কোনো স্থানে আঘাত করেছে কিনা তা স্পষ্ট নয়।

এর আগে ইরানের আকাশসীমার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দাবি করে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানানোর পর সামনে আসলো আইআরজিসির বিবৃতিটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি