1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

গাজীপুরে এটিএম বুথে ধর্ষণের শিকার কিশোরী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। বুথটির দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী ওই কিশোরীকে ধর্ষণ করে।

রবিবার (১৫ জুন) সকালে উপজেলার এমসিবাজার এলাকায় তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের কক্ষে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার কিশোরীর (১৪) বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়।

সে তার মা-বাবার সঙ্গে শ্রীপুর উপজেলায় ভাড়া বাসায় থাকে।

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. লিটন মিয়া (৪০) ওই এটিএম বুথটির নিরাপত্তকর্মী হিসেবে কর্মরত। লিটন পাশে মুলাইদ এলাকায় আতাব উদ্দিন মুছার বাড়ির একটি কক্ষে ভাড়া থাকেন। ঘটনার পর থেকে লিটন পলাতক।

কিশোরীর বাবা জানিয়েছেন, সংসারে অভাব থাকায় কিশোরী বয়সে তার মেয়েটি মাত্র ৬ হাজার টাকা বেতনে একটি স্পিনিং কারখানায় চাকরি করত। চাকরিকালীন ওই এটিএম বুথ থেকে টাকা তোলার সময় তার মেয়ের সঙ্গে নানা বাহানায় কথা বলার চেষ্টা করতেন লিটন। বেতন কম থাকায় এরই মধ্যে তার মেয়ে চাকরি ছেড়ে দেয়। লিটন মিয়া তা জেনে তার মেয়েটিকে ১২ হাজার টাকা বেতনে তালহা স্পিনিং মিলস কারখানায় চাকরি পাইয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন।

কিশোরী মেয়েটির বাবা জানান, আজ সকাল ৬টার দিকে লিটন তাকে ফোন করে কাগজপত্রসহ তার মেয়েকে পাঠিয়ে দিতে বলেন। সেখানে যাওয়ার পর এটিএম বুথের ভেতর নিয়ে মুখ চেপে ধরে মেয়েটির ওপর জোরপূর্বক নির্যাতন চালান লিটন। মেয়েটির বাবা কান্নায় ভেঙে পড়ে জানান, বাড়ি ফেরার পথে তাকে দেখেই কেঁদে ফেলে মেয়েটি। পরে ঘটনাটি তাকে জানায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, ‘এ ঘটনায় মেয়েটির বাবা আজ বিকেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ঘটনায় (রাত সাড়ে ১০টায়) মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে ধর্ষণে অভিযুক্ত লিটন পলাতক। তাকে ধরার চেষ্টা চলছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি