1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

করোনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে মানতে হবে ৫ নির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

সম্প্রতি ভারতসহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন উপধরনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করা হয়েছে। এই প্রেক্ষাপটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ৫টি নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।

সোমবার (৯ জুন) রাতে এক ফেসবুক পোস্টে মাউশি মহাপরিচালক এই নির্দেশনা দেন। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারি করা নির্দেশনাবলীতে নতুন সাব-ভ্যারিয়েন্ট, বিশেষ করে অমিক্রনের সংক্রমণ বৃদ্ধির দিকে ইঙ্গিত করে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে দেশে এর প্রবেশ রোধে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। দেশের সব স্থল, নৌ এবং বিমানবন্দরে ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস (আইএইচআর) ডেস্কগুলোতে সার্ভেল্যান্স এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংক্রমণ প্রতিরোধে প্রধান নির্দেশনাগুলো হলো :

* নিয়মিতভাবে সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া।

* জনসমাগমস্থলে এবং ঘরের বাইরে মাস্ক ব্যবহার করা।

* আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ শারীরিক দূরত্ব (অন্তত ৩ ফুট) বজায় রাখা।

* অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা।

* হাঁচি-কাশির সময় টিস্যু বা কনুই দিয়ে মুখ ও নাক ঢেকে রাখা।

এছাড়াও, দেশের প্রবেশপথগুলোতে থার্মাল স্ক্যানার ও ডিজিটাল থার্মোমিটারের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত মাস্ক, গ্লাভস এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) মজুত রাখার কথাও বলা হয়েছে। জরুরি প্রয়োজন ব্যতীত ভারত ও অন্যান্য সংক্রমিত দেশগুলোতে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

কোনো ব্যক্তির মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে তাকে ঘরে থাকতে এবং অসুস্থতা বাড়লে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) হটলাইন নম্বরে (০১৪০১-১৯৬২৯৩) যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষা অধিদপ্তরের এই নির্দেশনার ফলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানকে পুনরায় করোনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি