1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

অবৈধ আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ধাপে ধাপে এখনো ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। গতকাল রোববার (৮ জুন) দেশটি থেকে আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, ট্রাম্প প্রশাসনের নির্দেশে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর কাজ এখনো চলছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে গতকাল রোববার বিকাল সাড়ে ৩টায় একটি স্পেশাল ফ্লাইটে (OAE-3331) করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও ৪২ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ফেরত আসা অবৈধ ২৪ জনের সব নথিপত্র ঠিক থাকায় সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যেই তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হয় এবং তারা বাড়ি ফিরে যান। কিন্তু ফেরত আসা বাকি ১৮ জনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দূতাবাস ও বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের মধ্যে আলোচনা সাপেক্ষে জিডি করার পর তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ করা হয় এবং তারা রাত ১০টার পর বিমানবন্দর ত্যাগ করেন।

উল্লেখ্য, এর আগেও ট্রাম্প ক্ষমতায় আসার পর কয়েক ধাপে বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়। সর্বশেষ গ্রিফন এয়ারের (জিআরপি-২৬) একটি বিশেষ ফ্লাইটে করে ৫ অবৈধ অভিবাসীকে ঢাকায় পাঠায় যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি