1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্র উপদেষ্টার কুরবানির গরুর দাম কত, জানালেন নিজেই

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহায় অন্য সবার মতো নিজেও কুরবানি দিচ্ছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার (৬ জুন) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এদিন সংবাদ সম্মেলন শেষে এক সাংবাদিক প্রশ্ন করেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কুরবানির পশুর দাম কত? জবাবে হাসতে হাসতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৯৭ হাজার টাকা মাত্র।’ এরপরই হাসতে হাসতে তিনি বলেন, ‘তাও আবার পুরোডা আমার নিজের না। ভাগ আছে।’

এর আগে রাজধানীর মহাখালীর বাস টার্মিনালে বৃহস্পতিবার (৫ জুন) কালের কণ্ঠের এক সাংবাদিকের ওপর পরিবহন শ্রমিকদের হামলার ঘটনা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এক সাংবাদিকের ওপর পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় তদন্ত চলছে। হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।

এ সময় যাত্রী নিয়ে লঞ্চ ছাড়ার ব্যাপারে তিনি বলেন, দুই একটি লঞ্চের জন্য ঈদযাত্রা যেন দুর্ভোগে পরিণত না হয়। সময়মত লঞ্চ না ছাড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে টিকিট। দুই-একটি লঞ্চ বাদে অধিকাংশ লঞ্চই নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে। গেল ৫ দিনে ৮২৪টি লঞ্চ ঘাট ছেড়েছে। লঞ্চে দক্ষিণাঞ্চলের ৮ লাখ যাত্রী ঘরে ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি