1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

কালো মানিককে নিয়ে খালেদা জিয়ার বাসভবনের পথে কৃষক সোহাগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে ফ্রিজিয়ান জাতের একটি বিরল প্রজাতির ষাঁড় নিয়ে ঢাকার গুলশানের পথে রওনা হয়েছেন পটুয়াখালীর আলোচিত কৃষক সোহাগ মৃধা।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টায় মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি বাজার থেকে সুসজ্জিত গাড়ি বহরসহ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

প্রায় ৩৫ মণ ওজন, ১০ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার বিশাল আকৃতির এই ষাঁড়টির নাম ‘কালো মানিক’। কুচকুচে কালো রঙের জন্য এলাকাবাসীর কাছে এই নামেই পরিচিত হয়ে উঠেছে গরুটিকে। সকাল থেকেই ষাঁড়টিকে এক নজর দেখতে সোহাগের বাড়িতে ভিড় করেন শত শত মানুষ। পরের স্থানীয়দের অনুরোধে কালো মানিককে নিয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া হয়।

কালো মানিককে নিয়ে ঢাকায় যাওয়ার আয়োজনে রয়েছে তিনটি সুসজ্জিত ট্রাক, ব্যান্ড পার্টি, সাউন্ড সিস্টেমসহ বর্ণাঢ্য শোভাযাত্রা। সোহাগ মৃধার সঙ্গে রয়েছেন ছেলে এবং প্রায় অর্ধশত সঙ্গী।

সোহাগ মৃধা বলেন, ‘কালো মানিককে আমি নিজের সন্তানের মতো করে বড় করেছি। এটিকে আমি নিজেই ঢাকায় নিয়ে গিয়ে বেগম জিয়ার হাতে উপহার হিসেবে তুলে দিতে চাই। আমি শুধু চাই আমার নেত্রী যাতে আমার উপহারটি গ্রহণ করে। আর এতেই আমি খুশি।’

তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপহারটি গ্রহণ করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জানান, ‘সোহাগ আমার ভাতিজা, এই গরুটি ওর পরিবারের শেষ সম্বল। আর সেই গরুটিকেই সে আমাদের নেত্রীর জন্য উপহার হিসেবে নিয়ে যাচ্ছেন। এটি একজন কর্মীর আবেগের বহিঃপ্রকাশ। তাকে অনেকবার বোঝানোর পরও সে কিছুতেই বুঝতে চাচ্ছে না। তাই আমদের সকলের অনুরোধ মমতাময়ী মা এবং আমাদের সবার নেত্রী খালেদা জিয়া যাতে এই উপহারটি গ্রহণ করে।’

উল্লেখ্য, ২০১৮ সালের শেষের দিকে মাত্র ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কিনে যাত্রা শুরু করেন মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধা। সপ্তাহ না যেতেই গাভিটি জন্ম দেয় একটি বাছুরের, সেই বাছুরই আজকের ‘কালো মানিক’। দীর্ঘ ছয় বছরের নিবিড় পরিচর্যায় নিজ বাড়িতেই বড় করেছেন তিনি এই দৃষ্টিনন্দন ষাঁড়টি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি