1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

শ্রীপুরে শাস্তির মুখে সাত শিক্ষক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযোগকারী সাত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করেছেন তদন্ত কমিটি।

সোমবার (২ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া।

গত ১৯ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুন স্বাক্ষরিত পত্রে সাত শিক্ষককের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে অধিদপ্তরকে অবহিত করার নির্দেশ দিয়েছেন।

বিভাগীয় শাস্তি পাওয়া সহকারী শিক্ষকরা হলেন, মুলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. লুৎফর রহমান ফরহাদ, মাওনা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জহিরুল হক, টেপিরবাড়ি দেওচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. আনিছুর রহমান, ধনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবু কাইয়ুম, বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবুল কালাম ফকির, সিংগারদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. আনোয়ার হোসেন, পূর্ব নিজ মাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুন স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, নূর মোহাম্মদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শ্রীপুর, গাজীপুর (বর্তমানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ডেমরা, ঢাকা) ও সিকদার মো. হারুন অর রশিদ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, শ্রীপুর, গাজীপুর (বর্তমানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সদর, ময়মনসিংহ) গণের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের কোনোটিরই সত্যতা সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তদন্ত কর্মকর্তা মতামত এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ উত্থাপনকারী ৭ জন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওই সাত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে গৃহীত ব্যবস্থা অত্র অধিদপ্তরকে অবহিত করার জন্য নির্দেশও দেওয়া হয়েছে ওই পত্রে।

বিজ্ঞাপন

এ বিষয়ে গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া বলেন, বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অধিদপ্তর থেকে একটি চিঠি পেয়েছি, চিঠির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি