1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

এদেশের মানুষ পদত্যাগের নাটক দেখেছে: সালাহউদ্দিন আহমদ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা ডিসেম্বরে নির্বাচনের জন্য রোডম্যাপ চেয়েছিলাম। আমরা কারও পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। গণতান্ত্রিক অধিকারের জন্য কথা বলা যদি অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারবার করতে পারব।’

আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ বক্তব্যে এ কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

সরকার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পাঠের ব্যবস্থা করবে এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ। তা না হলে গণতন্ত্রের দাবিতে, নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন হলে সেটি দুর্ভাগ্যজনক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ আইনের শাসন হুমকির মুখে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আদালতের রায় কার্যকর করা হয় না। সেই পরিস্থিতিতে আহ্বান জানাব, সবাই যেন ঐক্যবদ্ধ থাকি। গণতন্ত্রের পক্ষের সব শক্তির মধ্যে ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে তুলি। বাংলাদেশে যাতে আবার কোনো স্বৈরাচারের উৎপাদন না হয়। আমরা তেমন সংবিধান ও রাষ্ট্র সংস্কার করতে চাই, যেখানে আর কোনো দিন স্বৈরাচারের উত্থান হবে না।’

সমাবেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা লক্ষ করছি। অত্যন্ত সুকৌশলে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা চলছে। আমরা ফ্যাসিবাদী আমলের লুটপাট, গুম, খুনের কথা ভুলতে বসেছি।’

প্রতিষ্ঠালগ্ন থেকে কখনো আওয়ামী লীগ গণতন্ত্র বোঝেনি, স্বৈরাচার কায়েম করেছে বলে অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘কিন্তু আমরা যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি, তারা নাকি কোনো কোনো দেশের এজেন্ট হয়ে গেছি। এগুলো কারা করছে, সেটি আমরা বুঝতে পারি। এ দেশে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করে এদের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসতে চায়।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমরা তারুণ্যনির্ভর স্বাধীন, সার্বভৌম ও কার্যকর দেশ গড়তে চাই, যেখানে তরুণেরা হবে মূল চালিকা শক্তি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি