1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

জুলাইয়ের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয় : সারজিস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচনের আগে গণহত্যার বিচার করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। আমরা নির্বাচন চাই, তবে আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপর জাতীয়। স্থানীয় সরকার নির্বাচন আগে না হলে সরকারি দল স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করবে। জুলাই আন্দোলনের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।

সোমবার (২৬ মে) বিকেল ৪টায় নীলফামারীর ডিমলার বিজয় চত্বরের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র আন্দোলনের নেতাদের হাতেই এনসিপি গঠিত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একাধিক শক্তিশালী রাজনৈতিক দলের প্রয়োজন। যখন দেশে একাধিক রাজনৈতিক দল থাকবে, তখন তাদের মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা শুরু হবে। যদি মাত্র এক বা দুটি শক্তিশালী দল থাকে, তাহলে জনগণের বিকল্প কম থাকে এবং ক্ষমতা পালাক্রমে একই দলের হাতে থাকে।

তিনি আরও বলেন, আমরা মনোনয়নের সংস্কৃতি দেখেছি, মার্কার সংস্কৃতি দেখেছি। যখন ক্ষমতাসীন দল একটি মার্কা পায়, প্রশাসন তাকে জোর করে জিতিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে। আমরা দেখেছি, পুলিশ টাকা ছাড়া কাজ করে না। গত ১৭ বছরে ডিমলার রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। মানুষের সঙ্গে প্রতারণা করে লুটপাট করা হয়েছে।

এসময় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক ফারজানা দিনা, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ওয়াসিস আলম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি