1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সীমান্তে ঘাস কাটতে বাধা, বিএসএফ জওয়ানের দুই আঙুল কাটল বাংলাদেশি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ঠাকুরগাঁওয়ে সীমান্তে ঘাস কাটতে বাধা দেওয়ায় এক বিএসএফ জওয়ানের দুই আঙুল বিচ্ছিন্ন করেছেন বাংলাদেশি কৃষক।

অভিযোগ উঠেছে, এক বাংলাদেশি নাগরিক সীমান্ত ঘাস কাটতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই বাংলাদেশি এক বিএসএফ জওয়ানের হাতের দুটি আঙুল ধারালো অস্ত্রের আঘাতে বিচ্ছিন্ন করে ফেলেছেন।

বুধবার (১৪ মে) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধীন ধর্মগড় সীমান্ত ফাঁড়ির (বিওপি) আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকজন বাংলাদেশি দৈনন্দিন প্রয়োজনে ঘাস সংগ্রহের জন্য স্থানীয় সীমান্ত যায়। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের থামানোর চেষ্টা করলে এক ব্যক্তি তার কাছে থাকা ধারালো কাস্তে দিয়ে এক বিএসএফ জওয়ানের হাতে সজোরে আঘাত করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই আঘাতে বিএসএফ জওয়ানের হাতের দুটি আঙুল তৎক্ষণাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আকস্মিক এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন অন্য বাংলাদেশি সঙ্গীরা।

তাদের মধ্যে তিনজন দ্রুত নিজেদের সীমানায় ফিরে আসতে সক্ষম হলেও অভিযুক্ত ব্যক্তিকে বিএসএফ সদস্যরা ধরে ফেলেন। এ মুহূর্তে আটক বাংলাদেশি নাগরিককে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল তানজির আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আমাদের নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আশা করছি খুব শিগগিরই পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি