1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

সুবিধা নিয়েও মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম কমাচ্ছে না: ফয়েজ আহমদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, নানা সুযোগ সুবিধা নিয়েও মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম কমাচ্ছে না। এখন দাম না কমালে সেবার মান এবং বকেয়া পাওনাসহ তাদের দেয়া অন্যান্য সুবিধা প্রত্যাহার নিয়ে সরকার কঠোর অবস্থানে যাবে।

বৃহস্পতিবার (১৫ মে) আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফয়েজ আহমদ বলেন, টেলিটককে বাঁচাতে দেশি-বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করা হচ্ছে। স্টারলিংকের পর এবার স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী আরও কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসার আগ্রহ প্রকাশ করেছে। বাজেটে বড় বড় অর্থ বরাদ্দ নিয়ে মুখরোচক প্রকল্পের নামে অর্থ লুটপাটের সংস্কৃতি থেকে বর্তমান সরকার বেরিয়ে এসেছে জানিয়ে তৈয়্যব বলেন, রাষ্ট্রের খরচ বাঁচাতে এবারের বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের অনুষ্ঠান বিটিআরসি ভবনে আয়োজিত হবে। এদিকে, বুধবার (১৪ মে) গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্ল্যাকআউট থাকা প্রসঙ্গে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, গতকাল সারাদেশে ৪০ মিনিটের মতো গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্ল্যাকআউট ছিল। এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি