1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

‘লও ঠেলা’ গ্যাংয়ের ৯ সদস্য গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকা থেকে ‘লও ঠেলা’ কিশোর গ্যাংয়ের ৯ সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (১৩ মে) মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজারস্থ মেকাপ খান রোডে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. জোবায়ের ওরফে যুবরাজ (২২), মো. হাসান (১৯), মো. রায়হান (২৭), মো. ওয়াসিম (২৫), মো. আনোয়ার হোসেন রাজু (৩২), মো. নুরুল আমিন (১৮), মো. কামাল হোসেন (২২), মো. শাহিন (২৮) ও মো. মেহেদী হাসান (২৫)।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থাকা ৫ টি চাপাতি ও ৪টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর রায়ের বাজার মেকআপ খান রোডে কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শক্তির মহড়া প্রদর্শন করে। মোহাম্মদপুর থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে ৫টি চাপাতি ও ৪টি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা জব্দকৃত দেশীয় অস্ত্রশস্ত্র দীর্ঘদিন ধরে তাদের দখলে রেখে মোহাম্মদপুর থানা এলাকাসহ আশপাশের এলাকায় ছিনতাইসহ ত্রাস সৃষ্টি করে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি