1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

হাজরাপুরী লিচু পেল জিআই পণ্যের স্বীকৃতি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫

টসটসে রসে ভরপুর মাগুরার হাজরাপুরের লিচু পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি। গত ৩০ এপ্রিল পাওয়া এই স্বীকৃতি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

২০২৩ সালের ২৩ আগস্ট মাগুরা জেলা প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কসের (ডিপিডিটি) জার্নালে মাগুরার হাজরাপুরী লিচু অন্তর্ভুক্ত হয়। মাগুরার স্থানীয় জাত হাজরাপুরী লিচুর ডকুমেন্টেশন তৈরি ও আবেদনসহ সব প্রক্রিয়া সম্পন্নে সহযোগিতা করে ঢাকার ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)।

এ ব্যাপারে ইডিসির সদস্য ও আলিয়া’স কালেকশনের স্বত্বাধিকারী জেনিস তানিয়া বলেন, হাজরাপুরের লিচুর স্বাদ দেশের যে কোনো লিচুর চেয়ে স্বতন্ত্র। আগাম পেকে যাওয়ায় এটির বিপণন থেকে লিচু চাষি এবং ব্যবসায়ীরা অধিক সুবিধা পেয়ে থাকেন। জিআই স্বীকৃতির কারণে মাগুরার হাজরাপুরী লিচুর ব্র্যান্ডিং ও চাহিদা সারা দেশে বাড়বে। এ ছাড়া খুব সহজে সারা দেশে ডেলিভারি করতে পারবে ই-কমার্স উদ্যোক্তারা।

সমাজসেবক শাহ নেওয়াজ বলেন, হাজরাপুরী লিচু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমরা মাগুরাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি মাগুরা জেলার জন্য একটি বিশেষ পরিচিতি এনে দেবে।

লিচু চাষি শরিফুল ইসলাম বলেন, এ এলাকার সবারই লিচু গাছ রয়েছে। আমরা দীর্ঘদিন ধরেই লিচু চাষ করে আসছি। তবে আমাদের স্বীকৃতি ছিল না। এখন স্বীকৃতি পেয়েছি, এটা আমাদের জন্য এক বিশাল আনন্দের খবর। আগামী দিনে মাগুরার উন্নতমানের লিচু বিদেশে গেলে দেশের জন্য সুনাম বয়ে আনবে এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এ পর্যন্ত বাংলাদেশে ৫৫টি পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে, এবার একসঙ্গে নতুন ২৪টি পণ্য যুক্ত করা হয়েছে যার মধ্যে রয়েছে মাগুরার হাজরাপুরী লিচু। তাই উচ্ছ্বসিত এ জেলার মানুষ। তবে স্বীকৃতির মধ্যেই সীমাবদ্ধ না থেকে লিচু বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন চাষিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি