1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান

চীনের তৈরি জে-১০ দিয়ে ভারতের দুটি বিমান ধ্বংস করেছে পাকিস্তান: রয়টার্স

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ মে, ২০২৫

চীনের তৈরি অত্যাধুনিক জে-১০ যুদ্ধবিমান দিয়ে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের দু’জন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ তথ্যের বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্রের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্স বলেছেন, পাকিস্তান চীনে নির্মিত জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমান লক্ষ্য করে এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে—এতে অন্তত দুটি বিমান ভূপাতিত হয়েছে।

আরেক কর্মকর্তা বলেন, ভূপাতিত হওয়া ভারতীয় জেটগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান।

তবে দিল্লি তাদের কোনো যুদ্ধবিমান বিধ্বস্তের কথা এখনো স্বীকার করেনি।

এর আগে ফ্রান্সের গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানায় যে, ভারতীয় বিমানবাহিনীর ব্যবহৃত ফ্রান্সের তৈরি অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এছাড়া রয়টার্স বুধবার ভারতের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছিল যে, তিনটি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে।

পাকিস্তান অবশ্য আগেই জানিয়েছিল, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে–যার মধ্যে তিনটি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান রয়েছে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি