1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ : সিইসি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫

একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ,এম,এম নাসির উদ্দিন বলেছেন, নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা শপথ নিয়েছি। ইসি সম্পূর্ণরূপে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান। নিরপেক্ষ আছে এবং নিরপেক্ষ থাকবে, এই নিশ্চিয়তা আমরা দিতে পারি।

সিইসি আশ্বস্ত করে বলেন, কোনো ধরনের প্রভাব কিংবা চাপের কাছে মাথা নোয়াবে না নির্বাচন কমিশন। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছি এবং করে যাবো। কর্মকর্তারা ওয়াদা করেছেন। তারা কারো দ্বারা প্রভাবিত হবেন না৷ সম্পূর্ণ নিরপেক্ষভাবে, আইনকানুন মেনে তারা নির্বাচনটা পরিচালনা করবেন। রাজনৈতিক দলগুলোও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনের সভাকক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন জানিয়ে এ,এম,এম নাসির উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে উৎসবমুখর পরিবেশে ভোটের দিনটা যেন আমরা পালন করতে পারি। আমরাও চাচ্ছি এটা ঈদের দিনের মতো একটি অনুষ্ঠান হবে। উৎসবমুখর পরিবেশে আমরা ভোটকেন্দ্রে যাব। নির্ভয়ে নির্দ্বিধায় আমরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারব। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলেও আশ্বাস দেন তিনি।

সিইসি বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যে কোন সিদ্ধান্ত কমিশনের সকল সদস্য মিলে নেয়া হয়। একক কোন সিদ্ধান্ত নেয়া হয় না।

সিইসি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর  দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এবিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিকের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ অঞ্চলের সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি