1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

জামালপুরে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

জামালপুরে নাশকতা ও বিষ্ফোরক মামলায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে জামালপুর শহরের পশ্চিম কাচারিপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে মেলান্দহ থানায় নাশকতা ও বিষ্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মেলান্দহ থানা পুলিশের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি