1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন, গেজেট প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের পাশাপাশি শহিদদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণঅভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত একটি গেজেট জারি করেছে সরকার।

এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের গত ১২ ডিসেম্বরের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ নামে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২০২৪ সালের ২৮ ডিসেম্বর জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এ অধিদপ্তর গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়। পরবর্তীতে উপদেষ্টা পরিষদের সভায় এর অনুমোদন দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি