1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

সাভারে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

সাভারে যাত্রীবাহী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কায় আনোয়ারুল ইসলাম (৩৩) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন যাত্রী।

সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

পথচারীরা জানান, রাতে নওগাঁ থেকে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল সাড়ে ৭টার দিকে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়। এছাড়াও বাসে থাকা আরও তিনজন ব্যক্তি আহত হয়েছেন।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও সড়ক থেকে বাসটি সরিয়ে নিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি