1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

ময়মনসিংহে আটক ভুয়া এনএসআই সদস্য সাবেক ছাত্রলীগ নেতা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ময়মনসিংহের ভালুকায় এক ভুয়া এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে ভালুকা সরকারি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রোকনুজ্জামান নাঈম (৩১) ভালুকা উপজেলার ধলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং ভালুকা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভালুকার ব্যবসায়ী মামুনের বিরুদ্ধে ঢাকায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন বলে নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে রোকনুজ্জামান নাঈম মামলার মীমাংসার জন্য মামুনের কাছে ১৫ লাখ টাকা দাবি করেন। সন্দেহ হওয়ায় মামুন তাকে টাকা দেওয়ার কথা বলে পরিকল্পনা করেন। পরে এনএসআই ময়মনসিংহ কার্যালয়ে খবর দিলে সংস্থাটির সদস্যরা এসে নাঈমকে ভালুকা সরকারি কলেজের সামনে থেকে আটক করেন।

দীর্ঘদিন ধরে নাঈম বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার ও ভুয়া পরিচয় ব্যবহার করে চলছিলেন। এ সময় তার সঙ্গে থাকা বিভিন্ন আইডি কার্ড কাগজপত্র জব্দ করা হয়।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন আহমেদ জানান, ভুয়া এনএসআই সদস্যকে আটক করা হয়েছে। মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি