1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) হিসেবে মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করেছে সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে সার্বিক কার্যক্রম তুলে ধরার জন্য ১৫ এপ্রিল তাঁকে খণ্ডকালীন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্গানোগ্রামে এ ধরনের কোনো পদ নেই।

আবু আবিদের এই নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর ফেসবুকে এ নিয়ে কঠোর সমালোচনা হয়। কারণ, সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ের খবরাখবর গণমাধ্যমে প্রচার ও প্রকাশের জন্য মন্ত্রণালয়ে একজন স্থায়ী জনসংযোগ কর্মকর্তা রয়েছেন। তিনি নিয়মিতভাবে এই মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য-উপাত্ত সাংবাদিকদের সরবরাহ করেন এবং মন্ত্রণালয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠান।

ফেসবুকে সমালোচনার মুখে নিয়োগের দুই দিন পর ১৭ এপ্রিল আবিদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটি আজ শনিবার প্রকাশ করা হয়েছে।

আবু আবিদ ফেসবুকে তাঁর বিষয়ে লিখেছেন, তিনি বাংলাদেশে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও স্পোকসম্যান। এ ছাড়া দুর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আলোকিত প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ও অনলাইন প্রধানের দায়িত্বে রয়েছেন তিনি।

নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনে আবু আবিদের বর্তমান ঠিকানা দেওয়া আছে ঢাকার কারওয়ান বাজার। তাঁর বাবার নাম মুহাম্মদ আবুল কালাম আজাদ। পটুয়ালাখীর দশমিনা উপজেলার দক্ষিণ আদমপুর গ্রামে তাঁর বাড়ি।

নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন জারির পর আবু আবিদ নিজের ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আমার মুখপাত্র পদটি বাতিল করা হয়েছে। … যে পদের প্রতি আমার কোন লোভ ছিল না। সে পদ চলে যাওয়াতে আমার কিছু আসে যায় না। মানুষের ভালোবাসা আর দোয়ায় আমার সৃষ্টি। আমৃত্যু সেটাই ধরে রাখতে চাই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি