1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ছবির সেই অফিসটি কার জানালেন হান্নান মাসউদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ কয়েকদিন আগে ফেসবুকে এক পোস্টে লিখেছিলেন ‘ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিস’। এটাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এবার আরেক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন ছবির সেই অফিসটি কার। তিনি বলেছেন, যে অফিসে বসে ওই ছবি তোলা হয়েছে, সেটা তার অফিস নয়। সেটা জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস।

শনিবার (১৯ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান তিনি।

ছবির সেই অফিসটি কার জানালেন হান্নান মাসউদ

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, জাস্ট দুইটা বিষয় ক্লিয়ার করি। যে অফিসে বসে ছবি তুলেছি ওটা আমার অফিস না, জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস।

আর বন্দরে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যে শ্রমিক কমিটি হয়েছে সে কমিটির আমি উপদেষ্টা, বন্দর অথরিটির উপদেষ্টা না।

প্রসঙ্গত, শনিবার (১২ এপ্রিল) ওই পোস্টে আব্দুল হান্নান মাসউদ লেখেন, ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিসে আসা। এ এক অন্যরকম ভালোলাগা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এ চলমান সংগ্রাম আপাততঃ এখান থেকেই পরিচালিত হচ্ছে।

স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে রাশেদ খান নামে একজন লিখেন, ভাই এভাবে মেকি হাসি দিয়ে অফিস টাইমের ছবি দিতে দেখতাম ওবায়দুল কাদেরকে! আপনি হলেন জনতার মাসুদ। ওবায়দুল কাদেরের মাসুদ হয়েন না।

মো. আলাউদ্দীন নামে আরেকজন লিখেন, ৫ই আগস্টের আগেও টিউশনি করে চলতেন। আপনার এই অফিসের ভাড়া দেওয়ার টাকার উৎস কি? তাহলে কি নতুন বোতলেই পুরাতন মাল খাওয়াচ্ছেন? চমৎকারভাবে আপনারা জুলাইয়ের চেতনা লালন করেন।

এক নেটিজেন লেখেন, গ্রামের সব থেকে ভাংগা টিনের ঘর ছেলেটা কোনো চাকরি না করে এত বড় অফিস নিয়ে বসে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি