1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবির গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার বড় বোনের বাসা দীবা গার্ডেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ জানান, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে এই সংসদ সদস্যের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলাসহ দুটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার এজাহারনামীয় আসামি সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবির। ইতোমধ্যে গাইবান্ধা জেলা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা এলেই শাহ সারোয়ার কবিরকে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি