1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

আওয়ামী লীগ প্রশ্নে যাঁরা আপসের রাজনীতি করছেন, তাঁদের সাবধান হতে বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাঁদের সতর্ক করে হাসনাত বলেছেন, ‘অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের (সমঝোতা) রাজনীতি আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির এই নেতা লিখেছেন, ‘যেদিন থেকে আমাদের আওয়ামীবিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের (আপস) রাজনীতির বিরোধিতাকে “শিষ্টাচারবহির্ভূত” বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যাঁরা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাঁদের সতর্ক করছি—অতিশিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ। আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।’

আজ ফেসবুকে আওয়ামী লীগ নেতা–কর্মীদের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ছড়িয়েছে। আওয়ামী লীগের অনেক সমর্থক ওই ভিডিও ফেসবুকে শেয়ার করে লিখেছেন, রাজধানীর বাড্ডা এলাকায় স্থানীয় একজন সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে ওই মিছিল হয়েছে। এরপর সন্ধ্যায় ফেসবুকে ওই পোস্ট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ।

ফেসবুক পোস্টে তিনি আসলে কাদের দিকে ইঙ্গিত করেছেন, কারা আপসের রাজনীতি করছেন, এ বিষয়ে জানতে হাসনাত আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হয়। জবাবে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও তিনি বলেন, ‘অনেকেই আপসের রাজনীতি করছেন। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আমি তাঁদের নাম প্রকাশ করব। জুলাই গণ–অভ্যুত্থানে মানুষের রক্তের সঙ্গে কোনো বেইমানি মেনে নেওয়া হবে না।’

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি