1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ভ্রাম্যমাণ আদালতে ৮০০ মামলায় জরিমানা দেড় কোটি টাকা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ফেনীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও অবৈধ ইটভাটা বন্ধসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে আট শতাধিক মামলায় দেড় কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ৩২৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ৭৯৩টি মামলায় ১ কোটি ৮৮ হাজার ৪৭০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ৮৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও অবৈধ ইটভাটা বন্ধসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা করা হয়েছে।

সূত্র জানায়, বিগত তিন মাসে অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে আনুমানিক ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রমজান ও ঈদুল ফিতরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি, যানজট নিরসন এবং গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে জেলায় ১৪৩টি অভিযানে ৪১৪টি মামলা করা হয়েছে। এতে ১৩ লাখ ৭০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, এসব অভিযান শাস্তিমূলক নয়, বরং সতর্কতা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই পরিচালনা করা হয়। তবে স্থানীয়ভাবে সচেতনতা ছাড়া এমন অপরাধ রোধ করা সম্ভব না। সকলে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় ও বিষয়গুলো ইতিবাচক হিসেবে দেখে তাহলেই অপরাধ কমানো সম্ভব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি