1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে ঢাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্তকায় ইসরায়েলের গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে এবং গ্লোবাল স্ট্রাইক ফর গাজার সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ থেকে ফিলিস্তিনের স্বাধীনতা ও ইসরায়েলের ধ্বংস কামনা করা হয়।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকে। বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় তারা ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’; ‘ইসলামের শত্রুরা/ইসরায়েলের বন্ধুরা হুঁশিয়ার সাবধান’; ‘বয়কট বয়কট, ইসরায়েল বয়কট’; ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘নেতানিয়াহু/ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে ছাত্র-জনতা ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াই করার আহ্বান জানান।

আদমজী ক্যান্টনমেন্টের শিক্ষার্থী আরিফ বলেন, গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে সেটা কী বিশ্ববাসী দেখছে না? আজ জাতিসংঘ কোথায়? আজ মানবাধিকার কোথায়? যত মানবাধিকার কী শুধু তাদের বেলায়? আমরা ফিলিস্তিনের সমর্থনে এখানে দাঁড়িয়েছি। অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি