1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গাংনী শহরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এমএ খালেক গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। গত ৫ আগষ্টের পর তিনি চেয়ারম্যান পদ থেকে অপসারণ হন।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, এমএ খালেকের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। এ কারণে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার প্রধান আসামি হিসেবে গত ২৪ অক্টোবর র্যাবের হাতে আটক হয়েছিলেন এমএ খালেক। জামিনে মুক্তি পেয়ে তিনি বাড়িতেই বসবাস করছিলেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি