1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, তবে আমরা সব সময় সম্মান করি: ইউনূসকে মোদি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকের সময় বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর (ড. ইউনূস) সঙ্গে অসম্মানজনক আচরণ করলেও ভারত তাঁকে সব সময়ই সম্মান ও মর্যাদা দিয়ে আসছে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় মোদি তাঁকে এই কথা বলেন বলে জানিয়েছেন প্রেসসচিব শফিকুল আলম। আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে তিনি এ কথা জানান।

প্রেসসচিব শফিকুল আলম তাঁর পোস্টে লিখেছেন, ‘দ্বিপক্ষীয় বৈঠকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করেন। তিনি তাঁর কাজের ভূয়সী প্রশংসা করেন। ভারতের সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক থাকলেও বৈঠকে মোদি বলেন, ‘আমরা আপনার প্রতি তাঁর অসম্মানজনক আচরণ দেখেছি। তবে আমরা আপনাকে সব সময় সম্মান ও মর্যাদা দিয়ে আসছি।’

শফিকুল আলম তাঁর পোস্টে আরও বলেন, ‘এবং যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন, তখন ভারতের প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা আত্মবিশ্বাসী, একদিন শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা “শতাব্দীর সেরা বিচার” প্রত্যক্ষ করব!!’

প্রেসসচিব লিখেছেন, ‘এটি স্পষ্ট যে, ভারত এখন বাংলাদেশকে নিয়ে সম্পর্কের এক নতুন পথ রচনার ইচ্ছা রাখে। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বারবার অধ্যাপক ইউনূসকে বলেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো একটি নির্দিষ্ট দল বা ব্যক্তির সঙ্গে নয়!!!’

তিনি আরও লিখেছেন, ‘অধ্যাপক ইউনূস যেমন সম্প্রতি একাধিকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে “সর্বোত্তম সম্পর্ক” চাই। তবে সেটি হতে হবে ন্যায্যতা, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি