1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

‘ভারতে আছি’, স্ট্যাটাস দেয়া নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

সাভারে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় সাভারের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাভার মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে আশ্রয় নেন এবং আত্মগোপনে চলে যান সোহেল রানা। পুলিশের নজরদারি এড়াতে তিনি জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে ‘ভারতে আছেন’ মর্মে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিলেন। তিনি সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

সোহেল রানার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় সাভারে ছাত্র-জনতাকে গুলি করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামের মোহাম্মদ আলী ওরফে আহম্মদ আলীর ছেলে সোহেল রানা দীর্ঘদিন ধরে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, ‘সোহেল রানা ছিলেন সাভারের ত্রাস। ধর্ষণের ঘটনায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলেও, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানের ঘনিষ্ঠ হওয়ায় তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বেপরোয়া হয়ে ওঠেন।’

পুলিশ জানিয়েছে, সোহেল রানার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি