1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ঈদগাহ মাঠে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় সংঘর্ষের আশঙ্কায় ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের দিন ১৪৪ ধারা জারি থাকবে বলে জানানো হয়েছে।

আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত ‘ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারির আদেশে এ ঘোষণা দেওয়া হয়।

আদেশে বলা হয়, ঈদুল ফিতরের দিন একাধিক পক্ষ থেকে নামাজ আদায় করাকে কেন্দ্র করে ঈদগাহ মাঠে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ফলে আইন শৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ক্ষমতা বলে ১৪৪ ধারা জারি করা হলো।

এতে আরও বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরদিন সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। সময় কোনো প্রকার আগ্নেয়াস্ত্র বহন, প্রদর্শন, লাঠি বা অন্য কোনো দেশীয় অস্ত্র বহন, আতশবাজি, পটকা ও মাইকিং করা যাবে না।

ইউএনও আরও উল্লেখ করেন, ১৪৪ ধারা চলাকালীন সময়ে লামকাইন ঈদগাহ মাঠের আশেপাশে পাঁচজনের একত্রে চলাফেরা, সভা সমাবেশ ও মিছিল মিটিং নিষিদ্ধ থাকবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি